খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু
Printed Edition
সাভার পৌর বিএনপির সভাপতি ও ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু (৫৮) গতকাল মঙ্গলবার বিকেলে এনাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন।
তিনি সাভার পৌর সভার ৩ বার কমিশনার নির্বাচিত হয়ে ছিলেন। সাভার উপজেলা ও ঢাকা জেলা ছাত্র দলের সভাপতিসহ দলের বিভিন্ন পদে দায়িত্বে ছিলেন। তিনি দীর্ঘ দিন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। রাতে সাভার অধর চন্দ্র সরকারি উচ্চবিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হয়। সাভার (ঢাকা) সংবাদদাতা।