কোস্টগার্ডের অভিযান

মিয়ানমারে পাচারকালে সাড়ে ২২ হাজার কেজি আলুসহ আটক ১০

Printed Edition

চট্টগ্রাম ব্যুরো

মিয়ানমারে পাচারকালে সাড়ে ২২ হাজার কেজি আলুসহ ১০ পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড।

কোস্টগার্ড সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার সকালে কোস্টগার্ড জাহাজ জয় বাংলা কর্তৃক চট্টগ্রামের সাঙ্গু গ্যাস ফিল্ড সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১টি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত ২২ হাজার ৫০০ কেজি আলু, ২৩০ লিটার ডিজেল ও পাচার কাজে ব্যবহৃত ফিশিং বোটসহ ১০ জন পাচারকারীকে আটক করা হয়।