খ্যাপের রানী এখন ফুটসাল দলে

Printed Edition
khela-3
স্বপ্না আক্তার ঝিলি

ক্রীড়া প্রতিবেদক

আগামী মাসে থাইল্যান্ডে হতে যাওয়া সাফ নারী ফুটসালের জন্য বাংলাদেশের চূড়ান্ত দল ঘোষণা করা হয়েছে। এতে অধিনায়ত্ব দেয়া হয়েছে সাবিনা খাতুনকে। গত সাফের পর থেকে এই স্ট্রাইকার জাতীয় দলের বাইরে। তা কোচ পিটার জেমস বাটলারের বিপক্ষে বিদ্রোহ করে। সেই বিদ্রোহ করে বাদ পড়া ডিফেন্ডার মাসুরা পারভীন এবং দুই ফরোয়ার্ড কৃষ্ণারানী সরকার ও সুমাইয়া মাতসুশিমাও ফুটসাল দলে জায়গা পেয়েছেন। এ ছাড়া দীর্ঘ দিন পর ফুটবল থেকে দূরে থাকা মিশরাত জাহান মৌসুমী আছেন দলটিতে। সুমাইয়া, মাসুরা এবং কৃষ্ণাকে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থসহ অধিনায়ক করা হয়েছে। মেয়েদের দলেরও দায়িত্বে থাকছেন ইরানি কোচ সাঈদ খোদারাহমি। এ দিকে এই ফুটসাল দলে স্থান হয়েছে গোলরক্ষক স্বপ্না আক্তার ঝিলির। বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ও সিনিয়র জাতীয় দলের সাবেক এই কিপার বিভিন্ন জেলায় খ্যাপ খেলে বেড়ান। দর্শকদের কাছে খুবই জনপ্রিয় এই সুন্দরী ফুটবলার। ফেসবুক পেজে তার পাঁচ লাখ ৭৪ হাজার ফলোয়ার। ১৩ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি হবে টুর্নামেন্ট। ছেলেদের মতো মেয়েদের আসরেও সাতটি দেশ অংশ নিচ্ছে।

বাংলাদেশ ফুটসাল দল : সাবিনা খাতুন (অধিনায়ক), সুমাইয়া মাতসুশিমা, মাছুরা, কৃষ্ণারানী, লিপি আক্তার, মেহেনুর আক্তার, নওশন জাহান, নিলুফা ইয়াসমিন নীলা, মারজিয়া, রাত্রি মনি, সুমি খাতুন, মিশরাত জাহান মৌসুমি, ইতি রানী, সাথী বিশ্বাস, স্বপ্না আক্তার ঝিলি।