রোকসানা বেগম

Printed Edition

দুপচাঁচিয়া উপজেলা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক নয়া দিগন্ত ও দৈনিক উত্তর কোণ পত্রিকার উপজেলা প্রতিনিধি উপজেলা যুবদল নেতা আবু রায়হান প্রামাণিকের মা রোকসানা বেগম (৫৩) শনিবার গভীর রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি স্বামী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। রোববার বাদ জোহর জানাজার নামাজ শেষে পারিবারিক গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়। তার রূহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ, উপজেলা যুবদলের আহ্বায়ক আফছার আলী, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবু কালাম আজাদ, সহসভাপতি এম ডি শিমুল, শহীদুর রহমান, সাধারণ সম্পাদক গোলাম মুক্তাদির সবুজ, সাবেক সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, কোষাধ্যক্ষ খাইরুল ইসলাম দেওয়ান, সাংগঠনিক সম্পাদক উজ্জল চক্রবর্তী শিশির, প্রচার ও প্রকাশনা সম্পাদক আরিফুল ইসলাম, সদস্য আবু আব্দুল্লাহ প্রিন্স, কামরুল হাসান লিটন, অরবিন্দ কুমার দাস, আজিজুল হক, আবু রায়হান চৌধুরী, বেলাল হোসেন, কুতুবুল আলম প্রমুখ। দুপচাঁচিয়া (বগুড়া) সংবাদদাতা।