নিয়ন্ত্রণবিধি ছাড়াই এআইয়ের সামরিক ব্যবহার চায় পেন্টাগন
Printed Edition
রয়টার্স
মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের মধ্যে তীব্র মতবিরোধ তৈরি হয়েছে। মার্কিন সরকারকে অ্যানথ্রপিকের প্রযুক্তি ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে অস্ত্রের লক্ষ্য নির্ধারণ ও যুক্তরাষ্ট্রের ভেতরে নাগরিকদের ওপর নজরদারি চালানো থেকে বিরত রাখবে, এমন রক্ষাকবচ ছাড়াই পেন্টাগন অ্যানথ্রপিকের এআই প্রযুক্তি ব্যবহার করতে চায়। এ বিষয়ে অবগত তিনটি সূত্র এই তথ্য জানিয়েছে রয়টার্সকে।
ক্রমেই শক্তিশালী হয়ে ওঠা এআই কিভাবে যুদ্ধক্ষেত্রে মার্কিন সামরিক ও গোয়েন্দা বাহিনী ব্যবহার করবে, সে বিষয়ে পেন্টাগন ও সিলিকন ভ্যালির সম্পর্কে প্রভাব ফেলতে পারে। সর্বোচ্চ ২০০ মিলিয়ন ডলারের চুক্তি নিয়ে দীর্ঘ আলোচনার পর, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর এবং অ্যানথ্রপিক এখন কার্যত অচলাবস্থায় পৌঁছেছে। ছয়টি সূত্র নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন।
অ্যানথ্রপিকের এআই কীভাবে ব্যবহার করা হবে, এই অবস্থানই প্রতিষ্ঠানটির সাথে ট্রাম্প প্রশাসনের বিরোধ আরো তীব্র করেছে। এই বিরোধের বিস্তারিত আগে প্রকাশিত হয়নি। ট্রাম্প প্রশাসন প্রতিরক্ষা দফতরের নাম বদলে ডিপার্টমেন্ট অব ওয়ার (যুদ্ধ দফতর) করেছে। ওই দফতরের মুখপাত্রের কাছে জানতে চাওয়া হলে এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান।