বাতির বদলে কলিংবেলের সুইচে চাপ, পালাল চোর

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

গভীর রাত। পুরো পাড়া ঘুমে মগ্ন। বাড়ির সদর দরজা খোলা রয়েছে। সিঁড়ির তলায় আবার একটি মোটরবাইক রাখা। এমন সুবর্ণসুযোগ আর ছাড়তে চাইল না তিন চোর।

খুব সন্তর্পণে পা টিপে টিপে বাড়ির ভেতর ঢুকছিল তারা। কিন্তু চুরি করার আগেই নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনল। সিঁড়িঘরের আলো জ্বালাতে গিয়ে ভুল করে বাড়ির কলিং বেল বাজিয়ে ফেলে তারা। ফলে দ্রুতই ‘লেজ গুটিয়ে’ সেখান থেকে দৌড় দেন তারা। দরজার সামনে আটকানো সিসিটিভি ক্যামেরায় এই দৃশ্য ধরা পড়ে।

ঘটনাটি ঘটেছে ভারতে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ঘটনার সেই ভিডিও ছড়িয়ে পড়েছে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। ইন্টারনেট