জার্মানি থেকে সৈন্য কমানো ওয়াশিংটনের জন্য নেতিবাচক হতে পারে
দ্য গার্ডিয়ানের মন্তব্য কলাম
Printed Edition
জার্মানি থেকে পাঁচ হাজার সৈন্য প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ ইরান ইস্যুতে ওয়াশিংটন ‘পরাস্ত ও অপদস্থ’ হয়েছে বলে মন্তব্য করার কয়েকদিন পরই এমন ঘোষণা এলো। বিশ্লেষকরা মনে করছেন, ন্যাটোর প্রতিরক্ষা ও বিশ্বের বিভিন্ন প্রান্তে মার্কিন শক্তি প্রদর্শনের অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত এই ঘাঁটিগুলো থেকে সৈন্য কমানোর সিদ্ধান্ত ওয়াশিংটনের জন্যই নেতিবাচক হতে পারে। জার্মানিতে মার্কিন সামরিক উপস্থিতির ইতিহাস দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ সময় থেকে। ১৯৪৫ সালে নাৎসি শাসনের পতনের সময় দেশটিতে ১৬ লাখ মার্কিন সৈন্য ছিল।
পরবর্তী সময়ে স্নায়ুযুদ্ধের শুরুতে সোভিয়েত ইউনিয়নকে ঠেকানোর লক্ষ্যে ১৯৪৯ সালে ন্যাটো গঠিত হলে এই ঘাঁটিগুলো স্থায়ী রূপ পায়। স্নায়ুযুদ্ধের তুঙ্গে দেশটিতে যুক্তরাষ্ট্রের প্রায় ৮০০ সামরিক স্থাপনা ও আড়াই লাখের বেশি সৈন্য ছিল। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর অনেক ঘাঁটি বন্ধ হলেও জার্মানি এখনো ইউরোপে মার্কিন শক্তির প্রধান কেন্দ্র।