নাবরির স্বপ্নভঙ্গ : শঙ্কায় ইয়ামাল ও এস্তেভাও
Printed Edition
ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপ শুরুর কাউন্টডাউন যত এগোচ্ছে ততই পাল্লা দিয়ে বড় হচ্ছে চোটে বাদ পড়ে বিশ্বকাপ খেলার স্বপ্নভঙ্গদের তালিকা। আর এখনো নিশ্চিত না হলেও বাদ পড়ার শঙ্কায়ও রয়েছেন বেশ কয়েকজন তারকা ফুটবলার। এবারে সেই বাদ পড়া তালিকায় নতুন একটি নাম যুক্ত হলো। এ যাত্রায় স্বপ্নের বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন জার্মানির ফরোয়ার্ড সার্জ নাবরি। আর পুরোপুরি নিশ্চিত না হলেও বিশ্বকাপে খেলা নিয়ে অনিশ্চয়তায় আছেন দুই তরুণ প্রতিভা স্প্যানিশ লামিন ইয়ামাল ও এস্তেভাও উইলিয়ান। এর আগে চোটে বিশ্বকাপ স্বপ্ন ভঙ্গের যাত্রা শুর হয় ব্রাজিলিয়ান তারকা রদ্রিগোকে দিয়ে। এরপর এ তালিকায় যুক্ত হয়েছেন আর্জেন্টিনার হুয়ান ফয়েথ, ভ্যালেন্তিন কার্বনি ও ফ্রান্সের হুগো এতিকিতের নাম।
বায়ার্ন মিউনিখের তারকা নাবরি নিজেই নিশ্চিত করেছেন, ডান ঊরুর অ্যাডাক্টর পেশি ছিঁড়ে যাওয়ায় আসন্ন বিশ্বকাপে তার খেলা হচ্ছে না। ৩০ বছর বয়সী এই ফরোয়ার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, বিশ্বকাপের স্বপ্ন আপাতত শেষ, এখন তার ল্য পুনর্বাসন ও দ্রুত মাঠে ফেরা। জার্মানির কোচ ইউলিয়ান নাগলসমানের দলে নাবরি ছিলেন নিয়মিত মুখ, তাই তার অনুপস্থিতি দলটির আক্রমণভাগে বড় ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে।
অন্য দিকে উদীয়মান তারকা এস্তেভাওয়ের পরিস্থিতি এখনো অনিশ্চিত। চেলসির হয়ে খেলতে গিয়ে সাম্প্রতিক ম্যাচে আবারো ঊরুর চোটে পড়েছেন ১৮ বছর বয়সী এই উইঙ্গার। যদিও তিনি এর আগে চোট কাটিয়ে ফিরেছিলেন, নতুন এই আঘাত তার বিশ্বকাপ সম্ভাবনাকে ঝুঁকির মুখে ফেলেছে। কোচ কার্লো আনচেলত্তি ১৮ মে ব্রাজিলের স্কোয়াড ঘোষণা করবেন, সেখানে এস্তেভাওকে রাখা হবে কি না তা এখন নিয়ে অনিয়শ্চতা সৃষ্টি হয়েছে। আনচেলত্তির অধীনে স্বল্প সময়েই এস্তেভাও সাত ম্যাচে পাঁচ গোল ও পাঁচ অ্যাসিস্ট করে নজর কাড়েন। তার অনুপস্থিতি ব্রাজিলের আক্রমণভাগে বড় প্রভাব ফেলতে পারে। এমন পরিস্থিতিতে অভিজ্ঞ নেইমারের বিশ্বকাপ দলে ফেরার সম্ভাবনাও নতুন করে আলোচনায় এসেছে।
এ দিকে স্পেনের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছেন লামিন ইয়ামাল। সেলটা ভিগোর বিপে ম্যাচে গোল করার পরই বাঁ পায়ে অস্বস্তি অনুভব করে মাঠ ছাড়েন তিনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তার হ্যামস্ট্রিংয়ে চোট লেগেছে। চোটের প্রকৃতি নিশ্চিত হতে মেডিক্যাল রিপোর্টের অপো চলছে। যদি গুরুতর কিছু হয়, তবে স্পেনের জন্য এটি বড় ধাক্কা হয়ে দাঁড়াবে।