শিপার্স কাউন্সিল অব বাংলাদেশ ও ওশান সেন্টারের যৌথ সভা
Printed Edition
শিপার্স কাউন্সিল অব বাংলাদেশ (এসসিবি)-এর নেতৃবৃন্দ এবং ওশান সেন্টারের প্রতিনিধিদের মধ্যে একটি উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশের সামুদ্রিক নিরাপত্তা ও টেকসই ব্লু-ইকনোমি উন্নয়নে পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়। সভার সভাপতিত্ব করেন শিপার্স কাউন্সিল অব বাংলাদেশ-এর চেয়ারম্যান মো: রেজাউল করিম। এ ছাড়া এসসিবির সিনিয়র ভাইস চেয়ারম্যান সৈয়দ মো: বখতিয়ার এবং ভাইস চেয়ারম্যান আতাউর রহমান খানসহ অন্যান্য পরিচালক সভায় উপস্থিত ছিলেন। ওশান সেন্টার ইনিশিয়েটিভের পক্ষ থেকে গ্লোবাল লিড মিস প্যাট্রিসিয়া ফুর্তাদো; ইউএন গ্লোবাল কমপ্যাক্ট নেটওয়ার্ক বাংলাদেশ-এর এক্সিকিউটিভ ডিরেক্টর মিস শাহামিন এস জামান; ওশান সেন্টার বাংলাদেশ-এর উপদেষ্টা ও ফোকাল পয়েন্ট কমোডর সৈয়দ আরিফুল ইসলাম, বিএন (অব:) এবং ওশান সেন্টার বাংলাদেশ-এর কান্ট্রি লিড ক্যাপ্টেন এম এ মুকিত খান (অব:) উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্যে এসসিবির চেয়ারম্যান বাংলাদেশের ক্রমবর্ধমান সামুদ্রিক বাণিজ্য, বন্দর উন্নয়ন, মৎস্য খাত এবং উদীয়মান অফশোর খাতের সম্ভাবনার সাথে সাথে নিরাপত্তা, স্থায়িত্ব ও দক্ষ জনশক্তি উন্নয়নের লক্ষ্যে আরো মনোযোগ দেয়ার ওপর গুরুত্বারোপ করেন। বিজ্ঞপ্তি।