ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

এই নির্বাচনে বিএনপি একা হয়ে পড়েছে ডা: আবদুল্লাহ তাহের

Printed Edition
7-bangla-2
মনোনয়ন জমা শেষে গণমাধ্যমে কথা বলছেন ডা: আব্দুল্লাহ মো: তাহের : নয়া দিগন্ত

চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা

এই নির্বাচনে বিএনপি একা হয়ে পড়েছে এমন মন্তব্য করে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা: সৈয়দ আবদুল্লাহ তাহের। তিনি বলেছেন, নির্বাচনের তিনটি বৈশিষ্ট্য। এই নির্বাচনে আওয়ামী লীগ অনুপস্থিত আছে। এই নির্বাচনে বিএনপি একা হয়ে পড়েছে। যারা রাইটিস্ট এবং ২৪ এর জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষে তারা সবাই ঐক্যবদ্ধ। এটা আর কখনো ঘটেনি। সুতরাং আমরা বলতে পারি একদিকে কতিপয় মানুষ দুয়েকটি দল, অপরদিকে সারা বাংলাদেশ। একটি ব্যতিক্রমধর্মী নির্বাচন আয়োজিত হচ্ছে।

ড: সৈয়দ আবদুল্লাহ তাহের সোমবার কুমিল্লা-১১ চৌদ্দগ্রাম আসনে জামায়াতের প্রার্থী হিসেবে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন পত্র জমা দেয়ার পর সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।

ডা: তাহের আরো বলেন, যারা বলেছিল নির্বাচন হবে না, সেই ষড়যন্ত্র প্রাথমিকভাবে আজকে বানচাল হয়ে গেছে। আমরা আশা করি, এই নির্বাচন অংশগ্রহণমূলক, সুষ্ঠু এবং জনগণ সুশৃঙ্খলভাবে তাদের কাক্সিক্ষত ভোট দিতে পারবে। নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও নূরুল আমিনের হাতে মনোনয়নপত্র জমাদানকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জামায়াতের কুমিল্লা দক্ষিণ জেলা আমির অ্যাডভোকেট শাহজাহান, সাবেক আমির আবদুস সাত্তার, চৌদ্দগ্রাম উপজেলা আমির মাহফুজুর রহমান, সাবেক আমির ভিপি সাহাব উদ্দিন, পৌর আমির মাওলানা ইব্রাহিম, উপজেলা সেক্রেটারি বেলাল হোসাইন, সাবেক সেক্রেটারি শাহ মিজানুর রহমান, ব্যবসায়ী আইয়ুব আলী ফরায়েজী, পৌর সেক্রেটারি মোশারফ হোসেন প্রমুখ।