শাপলা চত্বরের ঘটনাকে ঘিরে ডাকসুর প্রামাণ্য চিত্র প্রদর্শনী

Printed Edition
3rd-7
ডাকসুর চিত্র প্রদর্শনী : নয়া দিগন্ত

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে সংঘটিত ঘটনাকে কেন্দ্র করে প্রামাণ্য চিত্র ও দলিলভিত্তিক এক ব্যতিক্রমধর্মী প্রদর্শনীর আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

গতকাল মঙ্গলবার বেলা ১১টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ডাকসু ভবনের সামনে শুরু হওয়া এ প্রদর্শনীতে ওই দিনের ঘটনাপ্রবাহ, সহিংসতার প্রেক্ষাপট, হতাহতদের তথ্য এবং পরবর্তী পরিস্থিতি বিভিন্ন দলিলচিত্র, আলোকচিত্র, সংবাদপত্রের কাটিং ও প্রামাণ্য উপস্থাপনার মাধ্যমে তুলে ধরা হয়।

প্রদর্শনীর সার্বিক তত্ত্বাবধান করেন ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা। তিনি বলেন, ‘ইতিহাসের গুরুত্বপূর্ণ ও আলোচিত এই ঘটনাটি নতুন প্রজন্মের সামনে তথ্যনির্ভরভাবে উপস্থাপন করাই আমাদের মূল উদ্দেশ্য।’

তিনি আরো বলেন, ‘২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলাম বাংলাদেশের ডাকে সমাবেশে অংশ নেয়া মানুষ তাদের দাবি তুলে ধরতে এসেছিল। মতপার্থক্য থাকতে পারে, তবে কোনো অবস্থাতেই সহিংসতা বা প্রাণহানি গ্রহণযোগ্য নয়।’