ভিয়েতনামের বিপক্ষে ম্যাচটি কঠিন হবে : জামাল
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপের ম্যাচে আগে ভিয়েতনামের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ বাংলাদেশের। সে ম্যাচের প্রস্তুতিটা মূলত সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপের শেষ ম্যাচে জেতার জন্য। বাংলাদেশ কোচ অধিনায়ক জামালের মতে, ‘ আমাদের মূল লক্ষ্য সিঙ্গাপুরের বিপক্ষে ৩ পয়েন্ট পাওয়া। তবে এর আগে ভিয়েতনামের বিপক্ষে জেতাটা বেশ কঠিন। ভিয়েতনাম বেশ টাফ প্রতিপক্ষ। তবে এই ম্যাচে যদি আমরা ভালো করতে পারি তাহলে সিঙ্গাপুরের বিপক্ষে জয়ের আত্মবিশ্বাস পাবো।’ সে সাথে ব্রাদার্স ইউনিয়নে খেলা এই মিডফিল্ডার জানান, ‘খুব ভালো লাগছে বিশ্বনাথ ঘোষ ফের ইনজুরি কাটিয়ে জাতীয় দলে ফিরেছেন। ইনজুরি এবং এর পরবর্তী সময়ে বেশ বাজে সময়ই পার করেছিলেন বিশ্বনাথ।’ তবে কার্ড সমস্যায় রাকিব হোসেন ও তপু বমণকে না পাওয়াকে বড় আঘাতই বললেন তিনি। জামালের মতে, ‘আমরা দুই বড় খেলোয়াড়কে মিস করছি। রাকিব তো এই মুহূর্তে দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে গতিসম্পন্ন খেলোয়াড়।’