লংগদুতে অস্ত্র-চাঁদার টাকাসহ জেএসএস কালেক্টর আটক

Printed Edition

লংগদু (রাঙ্গামাটি) সংবাদদাতা

রাঙ্গামাটির লংগদু উপজেলায় চাঁদা আদায়ের সময় অস্ত্র, নগদ টাকা ও চাঁদা আদায়ের রসিদসহ সন্তু লারমা-সমর্থিত জনসংহতি সমিতির (জেএসএস) এক কথিত কালেক্টরকে আটক করে স্থানীয় জনতা। পরে তাকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করা হয়। গতকাল সকালে উপজেলার বগাচতর ইউনিয়নের মারিশ্যারচর শিবারেগা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আটক ব্যক্তি ছিপন চাকমা (২৬) দীর্ঘদিন ধরে এলাকায় কৃষক ও স্থানীয় বাসিন্দাদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে কৃষকদের সবজি বাগান নষ্ট করা, হুমকি দেয়া এবং কৃষিকাজে বাধা দেয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।