মালিতে সেনা অভিযানের ছক ট্রাম্প প্রশাসনের

Printed Edition

আনাদোলু

আফ্রিকার রাষ্ট্র মালিতে সরাসরি সামরিক শক্তি প্রয়োগের কথা ভাবছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন। দেশটির বর্তমান ও প্রাক-দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সূত্রের বরাতে দ্য ওয়াশিংটন পোস্টের এক রিপোর্টে এই তথ্য সামনে এসেছে।

উক্ত সামরিক উদ্যোগ গ্রহণ নিয়ে ট্রাম্প প্রশাসনের নীতিনির্ধারকদের মধ্যমত পার্থক্য তৈরি হলেও হোয়াইট হাউজের কাউন্টারটেররিজম শাখার শীর্ষ নির্দেশক সেবাস্তিয়ান গোরকাসহ একাধিক কর্মকর্তা সরাসরি সশস্ত্র হামলার পইে অভিমত প্রকাশ করেছেন। সশস্ত্র অভিযানের এই পরিকল্পনার বিষয়ে ওয়াশিংটন নিশ্চিতকরণ বা প্রত্যাখ্যানসূচক কোনো বার্তা দেয়নি। তবে এক মার্কিন অফিসারের ভাষ্যমতে, যুক্তরাষ্ট্র আফ্রিকার দেশগুলোকে সন্ত্রাসবাদের মোকাবেলায় মার্কিন যুদ্ধাস্ত্র সংগ্রহের প্রস্তাব দিচ্ছে, পাশাপাশি ন্যাটো সহযোগীদের স্থানীয় সশস্ত্র বাহিনীকে সহায়তার আহ্বান জানাচ্ছে। অন্য দিকে, মালির সার্বিক স্থিতিশীলতা অক্ষুণœ রাখতে ব্যর্থ হওয়ার অজুহাতে রাশিয়ার কঠোর সমালোচনা করেছে মার্কিন প্রশাসন। মস্কোকে সন্ত্রাস দমনে অকার্যকর অংশীদার হিসেবে ব্যাখ্যা করেছে তারা। বিষয়টিতে পেন্টাগন মন্তব্য প্রকাশে অপারগতা দেখালেও মার্কিন পররাষ্ট্র দফতর মালির ভূখণ্ডে সন্ত্রাসী আগ্রাসনের কড়া নিন্দোক্তি জ্ঞাপন করেছে।