চট্টগ্রামে র্যাব কর্মকর্তা হত্যা
আরো ১ আসামি গ্রেফতার
Printed Edition
চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় র্যাব সদস্য হত্যা মামলায় আইয়ুব আলী ওরফে বাবুল সওদাগরকে গ্রেফতার করেছে র্যাব-৭। রোববার রাতে নগরের কোতোয়ালি থানার লয়েল রোড এলাকার নবী মার্কেটের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আইয়ুব আলী সীতাকুণ্ড ধানার ছিন্নমূল ৮নং সমাজ এলাকার আব্দুল মালেকের ছেলে।
র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন জানান,
গত ১৮ জুন সলিমপুর ইউনিয়নের ছিন্নমূল ১ নম্বর সমাজ এলাকায় অভিযান চালিয়ে র্যাব সদস্য হত্যা মামলার আসামি আলী আকবরকে গ্রেফতার করা হয়। পরে ২০ জুন পৃথক অভিযানে মামলার আরেক আসামি মো: ইমরানকে গ্রেফতার করে।
উল্লেখ্য, চলতি বছরের ১৯ জানুয়ারি জঙ্গল সলিমপুর এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীদের ধরতে অভিযান চালানোর সময় র্যাব সদস্যদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এ হামলায় র্যাবের ডিএডি আব্দুল মোতালেব নিহত হন এবং আরো তিন সদস্য গুরুতর আহত হন। ঘটনার পর দায়ীদের গ্রেফতারে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।