শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার দিতে হবে : শামসুল ইসলাম
Printed Edition
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলন আগামী ১১ এপ্রিল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে। সম্মেলন সফল করার লক্ষ্যে গতকাল এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি ও সাবেক সংসদ সদস্য আ ন ম শামসুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমানের সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি লস্কর মোহাম্মাদ তসলিম, মজিবুর রহমান ভূইয়া, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর হোসাইন, আব্দুস সালাম, মহিব্বুল্লাহ, অধ্যাপক আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান, কোষাধ্যক্ষ আজহারুল ইসলাম, দফতর সম্পাদক নুরুল আমিন, ট্রেড ইউনিয়ন সম্পাদক সোহেল রানা মিঠু, প্রকাশনা সম্পাদক জামিল মাহমুদ প্রমুখ।
সভাপতির বক্তব্যে আ ন ম শামসুল ইসলাম বলেন, দেশের শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার, মর্যাদা, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, আগামী ১১ এপ্রিল অনুষ্ঠিতব্য ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলনে দেশের বিভিন্ন জেলা ও শিল্পাঞ্চল থেকে বিপুল সংখ্যক শ্রমিক প্রতিনিধি ও নেতাকর্মীদের অংশগ্রহণের মাধ্যমে সংগঠনের শক্তি ও ঐক্য আরো সুদৃঢ় হবে।