ই ন্দো নে শি য়া র রূ প ক থা

সাগরকন্যার অ্যাডভেঞ্চার

ভাষান্তর : শেখ আবদুল্লাহ নূর

Printed Edition
nittodin-1
সাগরকন্যার অ্যাডভেঞ্চার

(গত দিনের পর)

ওই চোখে তো ভালোবাসা ছাড়া আর কিছু দেখতে পাইনি আমি। সেদিন সেই ঝড়ের সন্ধ্যায় অচেতন অবস্থায় যে মেয়ের চোখ আমি মুহূর্তের জন্য দেখেছিলাম, এক পরোপকারী পরিপূর্ণ চোখের আবেদন-ই তো আমি দেখেছি জলজ্যোতির চোখেও। পরোপকারীরা কখনো ছলনাময়ী হতে পারে না। মনে হচ্ছে সেদিনের সেই অচেতন দৃষ্টিতে আমি জলজ্যোতির মুখই দেখেছিলাম, মিষ্টিস্বরার মুখ নয়। এই মেয়েটির চোখে তো সেই নিষ্পাপ নিরহঙ্কার দৃষ্টি নেই। তার চোখে-মুখে তো সেই কোমল আবেদন নেই! আমি কি ভুল করতে চলেছি?’ যতই ভাবছেন, মান্দারশাহের হৃদয় ততই জলজ্যোতির জন্য উতলা হয়ে উঠছে। আমার বিয়ের জন্য রুদ্রসেনের এত ব্যস্ত হয়ে পড়ার কী কারণ থাকতে পারে? কেন এ বিয়েতে তার দেরি সহ্য হচ্ছে না? মান্দারশাহ এক ষড়যন্ত্রের গন্ধ পেলেন। তিনি বুঝতে পারলেন, নিশ্চয়ই এটা রুদ্রসেনের কোনো চক্রান্ত।

(চলবে)