আল্লাহকে ভয় করে সততার সাথে কাজ করতে হবে : গণপূর্ত প্রতিমন্ত্রী

Printed Edition

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা

গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর বলেছেন, রাষ্ট্রীয় দায়িত্ব পালনে প্রত্যেককে সততা ও নিষ্ঠার পরিচয় দিতে হবে। আল্লাহকে ভয় পেলে কোনো ব্যক্তি অন্যায় বা দুর্নীতি করতে পারবে না। গত সোমবার বিকেলে পিরোজপুরের কাউখালী উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত আইনশৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রতিমন্ত্রী আরো বলেন, যার যার অবস্থান থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করে কাজের গতি বাড়াতে হবে। সরকারের কোনো সম্পদ যেন অপচয় না হয়, সে দিকে সবাইকে সতর্ক থাকতে হবে।