অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

Printed Edition

অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (এএইউবি)-এর সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী গতকাল বিশ্ববিদ্যালয়ের লালমনিরহাট ক্যাম্পাসে যথাযোগ্য মর্যাদায় উদ্যাপিত হয়েছে। অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিবসের আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করেন।

তিনি বলেন, এই বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে লালমনিরহাট অঞ্চলের শিক্ষা, অর্থনীতি ও যোগাযোগ অবকাঠামোর ব্যাপক উন্নয়ন সাধিত হবে এবং দেশের অ্যাভিয়েশন ও অ্যারোস্পেস খাতে নতুন দিগন্তের সূচনা ঘটবে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের আধুনিক ল্যাবরেটরি, গবেষণাগার ও অন্যান্য সুযোগ-সুবিধা পরিদর্শন করে তিনি সন্তোষ প্রকাশ করেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাস ধরে রাখার আহ্বান জানান এবং আশা প্রকাশ করেন যে, তারাই ভবিষ্যতে দেশের অ্যাভিয়েশন ও অ্যারোস্পেস খাতকে নতুন উচ্চতায় নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের ভাইস চ্যান্সেলর এয়ার ভাইস মার্শাল মো: মোস্তাফিজুর রহমান, প্রধান অতিথিকে বিশ্ববিদ্যালয়ের চত্বরে অভ্যর্থনা জানান।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয় থেকে অ্যাভিয়েশন এবং অ্যারোস্পেস বিষয়ক ম্যাগাজিন ‘ঝচঅঈঊ ্ ইঊণঙঘউ’ প্রকাশ করা হয়। এছাড়াও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

অনুষ্ঠানে রংপুরের বিভাগীয় কমিশনার, লালমনিরহাট জেলার উচ্চপদস্ত সরকারি, সামরিক ও বেসামরিক কর্মকর্তারাসহ গণ্যমান্য ব্যক্তিরা এবং এএইউবি পরিবারের সব সদস্য উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।