নেত্রকোনায় স্কুল শিক্ষার্থীর লাশ উদ্ধার

Printed Edition

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার মদন উপজেলায় শাওন (১৫) নামে নবম শ্রেণীর এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার সকালে মাঘানের এক ফসলি থেকে এই লাশ উদ্ধার করা হয়। শাওন উপজেলার গোবিন্দ্রশ্রী ইউনিয়নের কদমশ্রী ভুইয়াহাটি গ্রামের দুলাল ভূঁইয়ার ছেলে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রোববার সদ্ধ্যার সময় তার দাদার দোকানে বসে থাকার সময় অজ্ঞাত নামের দুই ব্যক্তি তাকে ইশারা করে ডেকে নিয়ে যায়। এরপর সে আর ফিরে না আসায় খোঁজাখুঁজির পর কোনো সন্ধান না পেয়ে পরিবারের লোকজনদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা শুরু হয়। গত সোমবার সকালে শাওনদের বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি ফসলি জমিতে লাশ পড়ে থাকতে দেখে লোকজন থানায় সংবাদ দেন। সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। কেন কী কারণে এই হত্যাকাণ্ড তা কেউ জানাতে পারেননি।

মদন থানার ওসি (তদন্ত) দেবাংশু কুমার দাস জানান, এ বিষয়ে তদন্ত চলছে। তাই নিশ্চিত না হওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না।