শোক সংবাদ
মো: নুরুল আলম
Printed Edition
ফরহাদাবাদ (নাজিরহাট) পূর্ব মান্দাকিনী সাদেক আলী বাড়ি নিবাসী সাবেক পোস্ট মাস্টার মো: নুরুল আলম (৮৫) শুক্রবার রাতে নিজ বাসায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনীত অসুস্থতায় ভোগছিলেন। তিনি ছয় ছেলে এক মেয়ে, নাতি- নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
গতকাল বাদ জোহর নাজিরহাট রেল স্টেশন চত্বরে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন মরহুমের ছোট ছেলে ব্যাংকার আব্দুল আজিজ খান।
উপজেলা জামায়াতের শোক
সমাজসেবী মো: নুরুল আলমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী হাটহাজারী উপজেলা আমির অধ্যাপক আবদুল মালেক চৌধুরী, নায়েবে আমির অধ্যাপক শোয়াইব চৌধুরী, সেক্রেটারি মাওলানা সাইফুদ্দিন চৌধুরীসহ উপজেলা শূরা কর্মপরিষদ সদস্যরা ও ফরহাদাবাদ ইউনিয়ন আমির অধ্যক্ষ খোরশেদ আলম এনাম ও সেক্রেটারি জহিরুল ইসলাম মঞ্জু গভীর শোক প্রকাশ করেছেন।
নেতারা মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা।