অগ্রণী ব্যাংকের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত
Printed Edition
অগ্রণী ব্যাংক পিএলসির ব্যবসায়িক সম্মেলন ২০২৬ গতকাল শনিবার ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে এ সম্মেলনের উদ্বোধন করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ। সম্মেলনে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো: আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক, মহব্যবস্থাপক, সার্কেল প্রধান ও অঞ্চল প্রধানগণ। এ সময় প্রধান অতিথি সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ ২০২৫ সালের লক্ষ্যমাত্রা অনুযায়ী ব্যবসায়িক পর্যালোচনা এবং ২০২৬ সালের ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন বিষয়ে বিশেষ দিকনির্দেশনা প্রদান করেন। বিজ্ঞপ্তি।