চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী আব্দুস শুক্কুর গ্রেফতার
Printed Edition
চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ আব্দুস শুক্কুরকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে কোতোয়ালি থানাধীন নিউ মার্কেট এলাকা থেকে তাকে ধরা হয়। তার বিরুধ্যে নানা অপরাধে ১৪টি মামলা রয়েছে।
আব্দুস শুক্কুর (৩৭) লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার উদমারা গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানাধীন বিআরটিসি এলাকার জামতলা বস্তিতে বসবাস করেন।
কোতোয়ালি থানার ওসি মো: আফতাব উদ্দিন জানান, আব্দুস শুক্কুরের বিরুদ্ধে সিএমপির বিভিন্ন থানায় মোট ১৪টি মামলা রয়েছে। এর মধ্যে হালিশহর, ইপিজেড, কোতোয়ালি, চকবাজার ও বন্দর থানায় দায়ের করা ডাকাতির প্রস্তুতি, অস্ত্র, ছিনতাই, চুরি ও মাদকসংক্রান্ত একাধিক মামলা রয়েছে। গতকাল রোববার তাকে আদালতে পাঠানো হয়েছে।