অধ্যাপক মোর্শেদ হাসান খান ঢাবির সিন্ডিকেট সদস্য মনোনীত

Printed Edition

বাসস

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিন্ডিকেট সদস্য হিসেবে মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো: মোর্শেদ হাসান খানকে মনোনয়ন দিয়েছে সরকার।

রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে এ-সংক্রান্ত আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। আদেশের কপি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির কাছে পাঠানো হয়েছে।

আদেশে বলা হয়, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর ২৩(১) (এফ) ও ২৩(৩) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মো: মোর্শেদ হাসান খানকে সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে। তিনি ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফের স্থলাভিষিক্ত হবেন।’

গত ৩০ অক্টোবর ২০২৪ সালের মনোনীত সিন্ডিকেট সদস্যদের মধ্য থেকে এই পরিবর্তন আনা হয়েছে। অধ্যাপক মোর্শেদ হাসান খান সিন্ডিকেটের অবশিষ্ট কার্যকালের জন্য দায়িত্ব পালন করবেন বলে আদেশে বলা হয়েছে।