ইসলামী ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কাউন্সিলের সভা অনুষ্ঠিত
Printed Edition
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির শরিয়াহ সুপারভাইজরি কাউন্সিলের এক সভা রোববার ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়। ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কাউন্সিলের চেয়ারম্যান মুফতি ছাঈদ আহমাদ এতে সভাপতিত্ব করেন। সভায় ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মো: ওমর ফারুক খান এবং শরিয়াহ সুপারভাইজরি কাউন্সিলের সদস্যসচিব প্রফেসর ড. মুহাম্মদ আব্দুস সামাদসহ কাউন্সিলের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।