ই ন্দো নে শি য়া র রূ প ক থা

সাগরকন্যার অ্যাডভেঞ্চার

Printed Edition
Nittodin-2
সাগরকন্যার অ্যাডভেঞ্চার

ভাষান্তর : শেখ আবদুল্লাহ নূর

(গত দিনের পর)

তার পিতা লাউতান সিংহের বর্ণনা করা ‘বিপজ্জনক’ মানুষদের সাথে এই মানুষটির কোনো মিল নেই। মেরিন্তারা মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে রাজকুমারের দিকে।

কিন্তু আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয় না। হঠাৎ রাজকুমারের কুকুরটি জলের ওপরে মাথা তুলে থাকা মেরিন্তারার মুখ দেখতে পেল। আর পায় কে! ঘেউ ঘেউ চিৎকার করে কুকুরটি লাফিয়ে পড়ে সাগরে। রাজকুমার তখন তাড়াতাড়ি কুকুরটিকে ধরতে গেলেন। কিন্তু পারলেন না। হঠাৎ সাগরের এক ঢেউ এসে উল্টে দিলো ছোট নৌকাটিকে। পড়ে গেলেন রাজকুমার সাগরের জলে। ঝপাং ...!

রাজকুমার সাঁতার জানতেন না। ঢেউয়ের তাণ্ডবে দিশেহারা রাজকুমার ভারী পাথরের মতো তলিয়ে যেতে লাগলেন গহীন জলের তলে। তার শ্বাস বন্ধ হয়ে আসছিল।

হঠাৎ এমন ঘটনা প্রবাহে মেরিন্তারার চোখে যেন পলক পড়ে না। এক মুহূর্তে সে ভুলে যায় তার বাবার বিধিনিষেধ, ভুলে যায় কাঁকড়া-কবির সতর্ক বাণী, ভুলে যায় মানুষ নামের ভয়ঙ্কর প্রাণীর কথা। তখন তার মনে একটাই চিন্তা- বাঁচাতে হবে যুবকটিকে! (চলবে)