টেলিকম সেবা ও নেটওয়ার্ক ব্যবস্থাপনা নিশ্চিতে বিটিআরসির যৌথ সভা আজ

Printed Edition

টেলিকম স্টেকহোল্ডারদের উদ্বেগ ও উৎকণ্ঠার পরিপ্রেক্ষিতে টেলিকম নেটওয়ার্ক সচল রাখতে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিতের বিষয়ে আজ বুধবার বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন, মোবাইল অপারেটর, এনটিটিএন অপারেটর, টাওয়ারকো অপারেটর এবং অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস বাংলাদেশের (এমটব) সাথে বিটিআরসির একটি জরুরি সভা অনুষ্ঠিত হবে। এ ছাড়া বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে আগামীকাল বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, পল্লী বিদ্যুতায়ন বোর্ড, পিজিসিবি, বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলো এবং টেলিকম সংশ্লিষ্ট অপারেটরদের সাথে আরেকটি যৌথ সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় টেলিকম খাত সংশ্লিষ্ট জ্বালানি সঙ্কটজনিত সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে আশা করা হচ্ছে। বিজ্ঞপ্তি।