এআই প্রশিক্ষণে কর্মীদের নজরদারি করবে মেটা

Printed Edition

রয়টার্স

ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা কর্মীদের কম্পিউটারে ট্র্যাকিং সফটওয়্যার বসানোর উদ্যোগ নিয়েছে। এর মাধ্যমে মাউস নড়াচড়া ক্লিক ও কিবোর্ডের টাইপিং তথ্য সংগ্রহ করা হবে। কোম্পানিটি বলছে মানুষের মতো স্বয়ংক্রিয়ভাবে দাফতরিক কাজ করতে পারবে এমন এআই মডেল তৈরি করতে এসব তথ্য ব্যবহার করা হবে।

কোম্পানিটি এসব তথ্য ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলকে প্রশিক্ষিত করতে চায়। মডেল ক্যাপাবিলিটি ইনিশিয়েটিভ বা এমসিআই নামের এই টুলটি কাজসংক্রান্ত অ্যাপ ও ওয়েবসাইটে চালু থাকবে। সফটওয়্যারটি মাঝে মধ্যে কর্মীদের স্ক্রিনের কনটেন্টের স্ন্যাপশটও নেবে। মঙ্গলবার কোম্পানির মেটা সুপার ইন্টেলিজেন্স ল্যাবস টিমের এক এআই গবেষকের পোস্ট করা অভ্যন্তরীণ বিশেষ বার্তা বা মেমো থেকে এ তথ্য জানা গেছে। মেটা তাদের কাজে এআই যুক্ত করতে নানান পদক্ষেপ নিচ্ছে। কোম্পানিটির দাবি, এর ফলে কাজের গতি ও দক্ষতা বাড়বে। মেমোতে উল্লেখ করা হয়, ‘মেটার কর্মীরা তাদের দৈনন্দিন কাজের মাধ্যমেই আমাদের মডেল উন্নত করতে সহায়তা করতে পারেন।’