বিএমইউ বহির্বিভাগ ১৯ ও ২২ মার্চ খোলা থাকবে

Printed Edition

পবিত্র ঈদুল ফিতরের ছুটির মাঝে রোগীদের সুবিধার্থে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর বহির্বিভাগ আগামী ১৯ মার্চ বৃহস্পতিবার এবং ২২ মার্চ রোববার খোলা থাকবে। ওই দুই দিন রোগীরা সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত বহির্বিভাগ থেকে চিকিৎসক এর পরামর্শ সেবা নিতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা: মো: নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ১৯ ও ২২ মার্চ ছাড়া ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত বহির্বিভাগ বন্ধ থাকবে। বন্ধের দিনগুলোতে হাসপাতালের ইনডোর ও জরুরি বিভাগ প্রচলিত নিয়মে খোলা থাকেবে। তবে ক্লাস, অফিস, বৈকালিক স্পেশালাইজড কনসালটেশন সার্ভিস, সুপার স্পেশালাইজড হাসপাতালের কনসালটেশন সার্ভিস, পিসিআর ল্যাব বন্ধ থাকবে। ঈদের বন্ধ শেষে মঙ্গলবার ২৪ মার্চ প্রচলিত নিয়েমে খোলা থাকবে এবং পবিত্র ঈদুল ফিতর পরবর্তী ঈদ পুনর্মিলনী ওই দিনই সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ১০টার মধ্যে অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।