ইরান যুদ্ধের প্রভাবে ফ্রান্সের ক্ষতি ৬০০ কোটি ইউরো
Printed Edition
রয়টার্স
ইরান সঙ্কটের ফলে সৃষ্ট অর্থনৈতিক বিপর্যয়ে ফ্রান্সের অন্তত ৪০০ থেকে ৬০০ কোটি ইউরো ক্ষতি হয়েছে বলে দেশটির অর্থমন্ত্রী রোল্যান্ড লেসকিউর জানিয়েছেন। তিনি বলেছেন, সঙ্কটকালীন পরিস্থিতি মোকাবেলায় দেশটির সরকার কিছু ব্যয় স্থগিত করার পাশাপাশি নতুন সহায়তাব্যবস্থা প্রস্তুত করছে।
মঙ্গলবার আরটিএল রেডিওকে দেয়া সাক্ষাৎকারে লেসকিউর বলেছেন, মধ্যপ্রাচ্যে সঙ্ঘাত শুরু হওয়ার পর থেকে বন্ডের মুনাফার হার দ্রুত বৃদ্ধি পেয়েছে। যে কারণে সরকারের ঋণের ব্যয় অস্বাভাবিক বেড়ে গেছে; যা বাজেটে বাড়তি ৩৬০ কোটি ইউরোর বোঝা তৈরি করেছে। দেশটির প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নুর সরকার সঙ্ঘাতের ফলে জ্বালানি তেলের দাম বাড়ায় সাধারণ মানুষের ওপর যে প্রভাব পড়েছে, তা মোকাবেলায় নেয়া সব পদক্ষেপের ব্যয় বাজেট থেকেই সমন্বয় করা হবে বলে ঘোষণা দিয়েছেন।
তিনি বলেছেন, মঙ্গলবার সংসদ সদস্যদের সাথে এক বৈঠকে তিনি কিছু ব্যয় স্থগিত করার পরিকল্পনা তুলে ধরবেন।