টিটিতে জাপানি কোচ
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
দেশের টেবিল টেনিসে দীর্ঘমেয়াদি কোচ পেল খেলোয়াড়রা। গত বুধবার ভোর রাতে ঢাকায় পৌঁছেছেন জাপানি কোচ ইউতাকা নাকানো। আগামী দুই বছর দেশের টিটি নিয়ে কাজ করবেন তিনি। টিটির বর্তমান অ্যাডহক কমিটি গত বছর দুই বছরের জন্য একজন থাই কোচকে এনেছিল সাউথ এশিয়ান গেমসের ক্যাম্প পরিচালনার জন্য। এবার খইখই, রামহিমরা পেলেন জাপানি কোচ।