শিক্ষা ও গবেষণায় চীনের সাথে কৌশলগত অংশীদারত্বে ড্যাফোডিল গ্রুপের অগ্রযাত্রা
Printed Edition
বৈশ্বিক উচ্চশিক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং নতুন অংশীদারিত্বের লক্ষ্যে চীনের শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান চায়না কেঁপেই অ্যাডুকেশন গ্রুপ ও গুয়াংডং টেকনোলজি কলেজে একটি উচ্চপর্যায়ের সফরে অংশগ্রহণ করেন ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ড. মো: সবুর খান। গত শুক্রবার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আমন্ত্রণে অনুষ্ঠিত এই সফরকে ভবিষ্যৎ অ্যাকাডেমিক সহযোগিতা সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। এই সফর আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতা সম্প্রসারণে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
সফরকালে ড. মো: সবুর খান ক্যাম্পাসের আধুনিক গবেষণাগার, স্মার্ট ক্লাসরুম এবং শিক্ষার্থী সহায়তা ব্যবস্থাসহ বিভিন্ন সুবিধা পরিদর্শন করেন। এ সময় তিনি শিল্প-সমন্বিত শিক্ষাপদ্ধতি এবং দক্ষতাভিত্তিক শিক্ষার বিভিন্ন দিক সম্পর্কে প্রত্যক্ষ ধারণা লাভ করেন।
চীনা প্রতিনিধি দলের নেতৃত্ব দেন চায়না কেপেই এডুকেশন গ্রুপ ও গুয়াংডং টেকনোলজি কলেজের চেয়ারম্যান ইয়ে নিয়ানকিয়াও। এ সময় বোর্ড অব সুপারভাইজরসের চেয়ারম্যান ইয়ে নিয়ানজিউ, প্রধান নির্বাহী কর্মকর্তা লি ইয়ান, গুয়াংডং টেকনোলজি কলেজের প্রেসিডেন্ট চেন জিয়াওয়্যাং এবং ভাইস প্রেসিডেন্ট লিউ জিয়াংপিং উপস্থিত ছিলেন। সফরের অংশ হিসেবে উভয় পক্ষের মধ্যে যৌথ অ্যাকাডেমিক প্রোগ্রাম, শিক্ষার্থী ও শিক্ষক বিনিময়, গবেষণা সহযোগিতা এবং শিল্প-সমন্বিত শিক্ষা উন্নয়নের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। বিজ্ঞপ্তি।