বৈশাখে অপো স্মার্টফোনে ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি

Printed Edition
pro-2
বৈশাখে অপো স্মার্টফোনে ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি

প্রযুক্তি ডেস্ক

এই পহেলা বৈশাখে বাংলাদেশের স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য আস্থার নতুন প্রতিশ্রুতি হিসেবে প্রথমবারের মতো ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি চালু করেছে অপো। দেশের প্রথম ও একমাত্র ব্র্যান্ড হিসেবে এই সুবিধা নিয়ে আসা হলো। এবার এই ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টির কারণে ক্রেতারা একদম নিশ্চিন্তে তাদের ডিভাইস ব্যবহার করার সুযোগ পাবেন। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে অপোর বাংলা নববর্ষ লটারি ক্যাম্পেইন। পহেলা বৈশাখের উদযাপনকে আরো অর্থবহ করে তুলতে নিয়ে আসা এই ক্যাম্পেইনে বিক্রয়োত্তর নিশ্চয়তার পাশাপাশি, আকর্ষণীয় পুরস্কারের সুযোগও থাকছে। অপোর একাধিক জনপ্রিয় স্মার্টফোনের ক্ষেত্রে এই অফারটি প্রযোজ্য হবে। এর মধ্যে রয়েছে অপো এ৬এক্স, অপো এ৬কে, অপো এ৬, অপো এ৬এস প্রো, অপো রেনো১৪ ফাইভ-জি ও অপো রেনো১৫ এফ ফাইভ-জি।

এই উদযাপনকে আরও আনন্দময় করতে, ক্রেতারা একটি সহজ ও আকর্ষণীয় ডিজিটাল লটারিতে অংশনেওয়ার সুযোগ পাবেন। ডিভাইস কেনার পর ব্যবহারকারীরা অনলাইনে তাদের তথ্য জমা দিয়ে সাথে সাথেই জানতে পারবেন তারা কোন পুরস্কার জিতেছেন। আকর্ষণীয় পুরস্কারের মধ্যে রয়েছে ও’লাইক এয়ারবাডস, এলিট ব্যাকপ্যাক, অপো টি-শার্ট, অপো ক্যাপ ও টপপের মাধ্যমে সর্বোচ্চ ২০% ডাউন পেমেন্টে কার্ডলেস ইএমআই সুবিধা। এছাড়াও, অপো এ৬কে ব্যবহারকারীরা পাবেন আরও অতিরিক্ত ২ বছরের ওয়ারেন্টি।