বক্সিং ডে টেস্টে নেই কামিন্স ও লিয়ন
Printed Edition
ক্রীড়া ডেস্ক
অ্যাডিলেডে ইংল্যান্ডকে হারিয়ে পাঁচ ম্যাচ অ্যাশেজ সিরিজ ইতোমধ্যে ৩-০তে জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। তৃতীয় টেস্ট শেষে অসি অধিনায়ক যে ইঙ্গিত দিয়েছিলেন, সেটিই এবার সত্যি হলো। বক্সিং ডে টেস্টে থাকছেন না তিনি। আর হ্যামস্ট্রিং চোটে পড়ে স্ক্র্যাচে ভর দিয়ে থাকা নাথান লিয়নও অনুমিতভাবেই থাকছেন না মেলবোর্নে বছর শেষের এই টেস্টে। কামিন্সের অনুপস্থিতিতে নেতৃত্ব দেবেন স্টিভেন স্মিথ। এবারের অ্যাশেজের প্রথম দুই টেস্টে তার নেতৃত্বেই জিতেছিল অস্ট্রেলিয়া। অসুস্থতার কারণে তিনি খেলতে পারেননি তৃতীয় টেস্টে।