২০২৬ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি : পদার্থবিজ্ঞান

দ্বিতীয় অধ্যায় : গতি

Printed Edition
syllbus-3
২০২৬ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি : পদার্থবিজ্ঞান

মো: বদরুল ইসলাম

সিনিয়র শিক্ষক, সরকারি বিজ্ঞান কলেজ সংযুক্ত হাইস্কুল, তেজগাঁও, ঢাকা

প্রিয় ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। আজ তোমাদের পদার্থবিজ্ঞান বিষয়ের ‘দ্বিতীয় অধ্যায় : গতি’ থেকে আরো ৪টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।

২৮। স্পন্দন গতির উদাহরণ হচ্ছে-

র) সরল দোলকের গতি

রর) কম্পনশীল সুর শলাকার গতি

ররর) গিটারের তারের গতি

নিচের কোনটি সঠিক?

ক) র, রর খ) র, ররর

গ) রর, ররর ঘ) র, রর, ররর

২৯। রাশিকে প্রকাশ করা হয়-

র) শুধু মান দিয়ে রর) শুধু দিক দিয়ে

ররর) মান ও দিক দিয়ে

নিচের কোনটি সঠিক?

ক) র, রর খ) র, ররর গ) রর, ররর ঘ) র, রর, ররর

৩০। ২৮ ঘ উপরের দিক হচ্ছে-

র) দিক রাশি রর) অদিক রাশি

ররর) ভেক্টর রাশি

নিচের কোনটি সঠিক?

ক) র, রর খ) র, ররর গ) রর, ররর ঘ) র, রর, ররর

নিচের অনুচ্ছেদটি পড়ে ৩১ নম্বর প্রশ্নের উত্তর লেখ।

রুবেল ও শাওন দুই বন্ধু পাশাপাশি অবস্থিত দু’টি ট্রেনে বসে আছে। কিছুক্ষণ পর রুবেলের ট্রেনটি ১০ সং-১ বেগে চলতে আরম্ভ করল।

৩১। ট্রেন দাঁড়িয়ে থাকা অবস্থায় রুবেলের সাপেক্ষে শাওন-

ক) গতিশীল খ) স্থির

গ) ওজনে ভারী ঘ) ওজনে হালকা

উত্তর : ২৮. ঘ, ২৯. খ, ৩০. খ ৩১. খ।