ইফাতে ফের জনসংযোগ প্রধান হলেন বিল্লাল বিন কাশেম

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

বিশিষ্ট কবি, লেখক ও একসময়ের সাংবাদিক বিল্লাল বিন কাশেম সোহেল পুনরায় ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

অনেকের মতে, একজন সাহিত্যিক ও অভিজ্ঞ গণমাধ্যমকর্মী হিসেবে তার উপস্থিতি প্রতিষ্ঠানটির কার্যক্রমে নতুন গতি ও প্রাণসঞ্চার করবে।

বিল্লাল বিন কাশেম কবিতা, প্রবন্ধ ও উপন্যাস সব ক্ষেত্রেই স্বতন্ত্র শৈলীতে পাঠকের মন জয় করেছেন। তার লেখায় সমাজের বাস্তবতা, মানুষের আবেগ, প্রেম-বিরহ, দেশপ্রেম এবং সময়ের সঙ্কট গভীরভাবে প্রতিফলিত হয়।

২০১২ সাল থেকে ইসলামিক ফাউন্ডেশনের সাথে যুক্ত হয়ে তিনি প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি ধর্মীয় ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখছেন। জনসংযোগ প্রধান হিসেবে তার দায়িত্বের মধ্যে রয়েছে প্রতিষ্ঠানের কার্যক্রম জনসাধারণের কাছে তুলে ধরা, ধর্মীয় ও সামাজিক কর্মসূচির প্রচার এবং গণমাধ্যমের সাথে কার্যকর যোগাযোগ বজায় রাখা। এ ছাড়াও তিনি আইসিটি, প্রকাশনা এবং বিভিন্ন জেলা কার্যালয়ের উপপরিচালক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

তার পুনরায় যোগদানে ইসলামিক ফাউন্ডেশনের তথ্যপ্রবাহ, জনসম্পৃক্ততা ও প্রাতিষ্ঠানিক ভাবমর্যাদা আরো শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।