দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ আটক ১
Printed Edition
দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ৪৭ বিজিবির অধীনস্থ মহিষকুণ্ডি বিওপির এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবির সূত্র জানায়, রোববার সকাল ১০টায় মহিষকুণ্ডির সীমান্তে অভিযান চালিয়ে বাংলাদেশী নাগরিক মো: হাসিম আলীকে (৪৩) আটক এবং তার কাছ থেকে ভারতীয় ১৩ বোতল মদ এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়। আটককৃত হাসিম রাজশাহী জেলার দামপুরা থানার শিতলাই গ্রামের আব্দুল আজিজের ছেলে। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ২১ হাজার ৫০০ টাকা বলে বিজিবি সূত্রে জানা গেছে। আটক আসামিসহ জব্দকৃত মাদকদ্রব্য ও মোবাইল ফোন দৌলতপুর থানায় হস্তান্তরের মাধ্যমে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।