খালিয়াজুড়িতে বজ্রপাতে ১ কৃষকের মৃত্যু
Printed Edition
খালিয়াজুড়ি (নেত্রকোনা) সংবাদদাতা
নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলার চাকুয়া ইউনিয়নের পাঙ্গাশিয়া হাওরে গতকাল সকালে গরু চড়াতে গিয়ে রাজেন্দ্র সরকারের ছেলে সুধীন সরকার (৪০) নামে এক কৃষকের বজ্রপাতে মৃত্যু হয়।
জানা যায়, সুধীন সরকার চাকুয়া খালের পাড়ের গ্রামের বাসিন্দা। গতকাল সকালে নিজ এলাকার পাঙ্গাশিয়া হাওরে গরু চড়াতে গিয়ে বজ্রপাতে আহত হলে, খবর পেয়ে তার নিকট আত্মীয়স্বজনরা খালিয়াজুড়ি উপজেলা সদর হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক ডা: মাহমুদা আক্তার মুনমুন তাকে মৃত ঘোষণা করে।