চাঁদাবাজির বিরুদ্ধে ধানের শীষই শেষ ভরসা: ছাত্রদল সভাপতি রাকিব

Printed Edition
bangla-3
চাঁদাবাজির বিরুদ্ধে ধানের শীষই শেষ ভরসা: ছাত্রদল সভাপতি রাকিব

ময়মনসিংহ অফিস

গৌরীপুরে দখলদারি, সন্ত্রাস ও চাঁদাবাজির রাজনীতি প্রতিষ্ঠিত করতে একটি গোষ্ঠী দীর্ঘ দিন ধরে সক্রিয় বলে অভিযোগ করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি বলেন, এই অপশাসনের অবসান ঘটাতে ধানের শীষ প্রতীকের বিকল্প নেই। গত শুক্রবার রাতে ময়মনসিংহের গৌরীপুর পৌর এলাকার উত্তর বাজার স্টেশন রোড মোড়ে অনুষ্ঠিত এক পথসভায় তিনি এ কথা বলেন। নির্বাচনে দলীয় প্রচারের অংশ হিসেবে এ পথসভার আয়োজন করা হয়।

রাকিবুল ইসলাম রাকিব বলেন, গৌরীপুর আজ দখলবাজ ও চাঁদাবাজদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। প্রশাসনকে ব্যবহার করে সাধারণ মানুষের কণ্ঠরোধ করা হচ্ছে। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে হলে জনগণকে ধানের শীষের পক্ষেই দাঁড়াতে হবে। তিনি দাবি করেন, ধানের শীষ প্রতীকের প্রার্থী এম ইকবাল হোসেইন একজন পরিচ্ছন্ন রাজনীতির প্রতিনিধি। তাকে বিজয়ী করা হলে গৌরীপুরে সন্ত্রাসমুক্ত ও গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব হবে।