বৈরুতের সমুদ্রতটে ইসরাইলের হামলায় নিহত ৮

Inter-1
বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরাইলি বিমান হামলার ফলে সৃষ্ট আগুনের কুন্ডলী : ইন্টারনেট

আলজাজিরা

বৃহস্পতিবার বৈরুতের রামলেত আল-বাইদা এলাকায় ইসরাইলের দু’বার হামলায় আটজন নিহত ও ৩১ জন আহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হামলার সময় বাস্তুচ্যুত পরিবারগুলো তাঁবুতে ঘুমাচ্ছিল। সাীরা বলেন, প্রথম বিস্ফোরণের পর তারা তাঁবু থেকে মাথা বের করতেই দ্বিতীয় বিস্ফোরণ ঘটে। হামলাটি ইসরাইলের আরেকটি হত্যাচেষ্টা, যা প্রচলিত ল্যবস্তু এলাকার বাইরে ঘটেছে।

আলজাজিরার সাংবাদিক জেইনা খোদর একে ‘সঙ্ঘাতের বড় ধরনের উত্তেজনা’ বলেছেন। লেবাননের জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, ইসরাইল দণি লেবাননসহ বিভিন্ন এলাকায় আরো হামলা চালিয়েছে। দণি লেবাননের দেইর আন্তারে ইসরাইলি ড্রোন হামলায় একজন নিহত হয়েছেন। টাইর জেলার বারিশে বিমান হামলায় তিনজন নিহত হয়েছেন। বৈরুতের দেিণ আরামুনে হামলায় তিনজন নিহত ও এক শিশু আহত হয়েছে। বিন্ত জবেইল জেলার দেইর আন্তারে হামলায় আরো দু’জন নিহত ও ছয়জন আহত হয়েছেন। টাইর জেলার মারাকাহ এলাকায় চারতলা ভবনে হামলায় দু’জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে টাইর জেলার বুর্জ শামালিতে এক মা ও তার তিন ছেলে নিহত হয়েছেন। একই দিনে বালবেক জেলার শা’আথ শহরে হামলায় আটজন নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, ২৮ ফেব্রুয়ারি থেকে ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬৩৪ জনে দাঁড়িয়েছে।

হিজবুল্লাহর পাল্টা হামলা

হিজবুল্লাহ জানিয়েছে, তারা ইসরাইলি শহর ও ঘাঁটিতে একাধিক হামলা চালিয়েছে। বুধবার রাতে ইরানের সাথে সমন্বয় করে তারা উত্তর ইসরাইলে ১০০টি রকেট ছুড়েছে। ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে, এতে কেউ নিহত হয়নি তবে য়তি হয়েছে। হিজবুল্লাহ উত্তর ইয়াআরা ব্যারাক, বেইত লিদ ঘাঁটি, তেলআবিবের কাছে গ্লিলোট ঘাঁটি ও হাইফার কাছে আতলিত ঘাঁটিতে হামলা চালিয়েছে। এ ছাড়া দণি লেবাননে ইসরাইলি সেনাদের ওপর গোলাবর্ষণ করেছে এবং নাহারিয়া শহরে ড্রোন ও রকেট ছুড়েছে। তারা দাবি করেছে, মেরন এয়ার অপারেশনস কমান্ড ঘাঁটিতে ড্রোন হামলায় একটি রাডার তিগ্রস্ত হয়েছে। ইরান থেকেও ইসরাইলের দিকে রকেট ছোড়া হয়েছে, যা খোলা জায়গায় পড়েছে। ইসরাইলি সেনারা জানিয়েছে, গোলান মালভূমি, হাইফা বে এবং উত্তরাঞ্চলে রকেট শনাক্ত করা হয়েছে। সাইরেন বাজানো হয়েছে।

মানবিক পরিস্থিতি

যুদ্ধ চলাকালে লেবাননে সাত লাখ ৮০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। অন্য দিকে ইসরাইল জানিয়েছে, লেবাননে তাদের দুই সেনা নিহত হয়েছে এবং হিজবুল্লাহর রকেটে কয়েকজন আহত হয়েছেন। এই সঙ্ঘাতের ফলে লেবাননে প্রাণহানি ও য়তি ব্যাপকভাবে বেড়েছে, যা ইসরাইলের তুলনায় অনেক বেশি।