তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসির শাখা ইনচার্জ সম্মেলন অনুষ্ঠিত

Printed Edition
artho-5
তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসির শাখা ইনচার্জ সম্মেলন অনুষ্ঠিত

তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসির শাখা ইনচার্জ সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মুখ্য নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ সম্মেলনে সভাপতিত্ব করেন। সম্মেলনে কোম্পানির চেয়ারম্যান মিসেস তাহমিনা আফরোজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার খন্দকার মেজবাহউদ্দিন আহমেদ, বিনিয়োগ কমিটির চেয়ারম্যান মো: মাসুদুর রহমান, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান জহিরুল ইসলাম এবং তাকাফুল ইসলামী সিকিউরিটিজ লি:-এর চেয়ারম্যান এমদাদুল হক চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও সব শাখা ইনচার্জ এবং প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান সম্মেলনে উপস্থিত ছিলেন। কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ শাহীন সম্মেলন সঞ্চালনা করেন।

মুখ্য নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ স্বাগত ভাষণে কোম্পানির ব্যবসায়িক সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার জন্য শাখা ইনচার্জদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং চলতি বছরের ব্যবসায়িক টার্গেট অর্জনের জন্য কঠোর পরিশ্রম করার অনুরোধ করেন।

মিসেস তাহমিনা আফরোজ তার বক্তৃতায় উন্নয়ন কর্মকর্তাদের প্রিমিয়াম সংগ্রহ, কোম্পানির প্রতি আনুগত্য ও সার্বিক সাফল্যে সন্তোষ প্রকাশ করে আল্লাহর নিকট শুকরিয়া আদায় করেন। এছাড়াও শাখা ইনচার্জদের যৌক্তিক চাহিদা ধীরে ধীরে পূরণ করা এবং টার্গেট অর্জনে সক্ষম উন্নয়ন কর্মকর্তাদের পুরস্কৃত করার আশ্বাস দেন। বিজ্ঞপ্তি।