রিলস বানিয়ে জেতা যাবে ভিভো স্মার্টফোন

Printed Edition
pro-3
রিলস বানিয়ে জেতা যাবে ভিভো স্মার্টফোন

প্রযুক্তি ডেস্ক

ঈদের আনন্দ দ্বিগুণ করতে ভিভো সোশ্যাল মিডিয়ায় চালু করেছে একটি আকর্ষণীয় ক্যাম্পেইন ‘ওয়াই সো কুল ঈদ এন্থেম ২০২৬-রিল চ্যালেঞ্জ’। ভিভোর এই অনলাইন চ্যালেঞ্জে অংশ নিতে ‘ওয়াই সো কুল ঈদ এন্থেম’ ট্র্যাকটি ব্যবহার করে বানানো যাবে শর্ট-ভিডিও বা রিলস। যেখানে অংশগ্রহণকারীরা তাদের ঈদ উদযাপন, আনন্দে ভরা নাচের মুহূর্ত বা অন্যান্য সৃজনশীল মুহূর্তগুলো অনলাইনে শেয়ার করতে পারবে।

ভিভোর এই উদ্যোগের মূল লক্ষ্য হলো সোশ্যাল মিডিয়ায় সৃজনশীল কনটেন্টের একটি নতুন ধারা তৈরি করা। সঙ্গীত এবং ক্রিয়েটিভ স্টোরিটেলিংয়ের মাধ্যমে তরুণদের সাথে ব্র্যান্ডের বন্ধন আরো দৃঢ় করার পাশাপাশি এটি নতুন ভিভো ওয়াই-৩১ ডি স্মার্টফোনটির জনপ্রিয়তাকে আরো বাড়িয়ে তুলবে। চ্যালেঞ্জে অংশ নিতে হলে অংশগ্রহণকারীদের অফিসিয়াল এন্থেম মিউজিক ট্র্যাক ব্যবহার করে একটি ভিডিও তৈরি করতে হবে এবং সেটি ফেসবুক বা টিকটকে পাবলিকলি পোস্ট করতে হবে। একজন অংশগ্রহণকারী চাইলে একাধিক ভিডিও জমা দিতে পারবে। এই প্রতিযোগিতার বিজয়ী নির্ধারিত হবে সরাসরি দর্শকদের মতামতের ভিত্তিতে। সোশ্যাল মিডিয়ায় কনটেন্টটি প্রকাশের পর সর্বোচ্চ লাইকের ওপর ভিত্তি করেই ঘোষণা করা হবে বিজয়ীর নাম। বিজয়ীদের জন্য পুরস্কার হিসেবে থাকছে ব্র্যান্ড নিউ ভিভো ওয়াই-৩১ ডি স্মার্টফোন, রিরো প্যাড এবং ভিভোর পক্ষ থেকে আরো আকর্ষণীয় সব উপহার!