শান্তর সেঞ্চুরি মোস্তাফিজের ফাইফার

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

লং অনে বলটা ঠেলে সিঙ্গেল নিলেন নাজমুল হোসেন শান্ত। তপ্ত রোদের যে ক’জন দর্শক ছিলেন করতালিতে দিলেন উৎসাহ। কাক্সিত তিন অঙ্কের ম্যাজিক্যাল ফিগার। এবার আর ব্যাট উঁচিয়ে শূন্যে লাফ দিলেন না শান্ত। হেলমেলটা খুলে আকাশের দিকে তাকিয়ে স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা জানালেন। তৌহিদ হৃদয়ও অভিনন্দন জানালেন শান্তকে। এরপর দিলেন সেজদা।

বৈশাখের তাপে, অগণিত ঘামবিন্দু ঝরিয়ে নাজমুল তুলে নিলেন সেঞ্চুরি। চট্টগ্রামেই ২০ ইনিংস আগে শ্রীলঙ্কার বিপে শেষবার তিন অঙ্ক ছুঁয়েছিলেন তিনি। দুই বছর পর ঘুচল সেই অপো। অন্য দিকে মোস্তাফিজুরের প্রাপ্তি আরো দীর্ঘ প্রতীার ফসল। ২০১৯ বিশ্বকাপে লর্ডসে পাকিস্তানের বিপে ৫ উইকেটের সাত বছর পর আবার ফাইফারের দেখা পেলেন তিনি। দু’জনের এই সাফল্যে ঘুচল বাংলাদেশেরও এক দীর্ঘ অপো। সাগরিকায় সেই অচলায়তন ভাঙল দুর্দান্ত পারফরম্যান্সে। নাজমুলের সেঞ্চুরিতে ৮ উইকেটে ২৬৫ রানের পুঁজি পায় বাংলাদেশ। পরে মোস্তাফিজুরের কাটারে এলোমেলো হয়ে নিউজিল্যান্ড থামে ২১০ রানে। ৫৫ রানের জয়ে ২-১ ব্যবধানে সিরিজ জেতে মেহেদী হাসান মিরাজের দল। ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও নিউজিল্যান্ডÑ টানা তিন সিরিজ জয়ে অধিনায়ক মিরাজ হয়ে উঠেছেন উজ্জ্বল।

মিরপুরে নিউজিল্যান্ডের বিপে সিরিজের প্রথম ওয়ানডেতে খেলার কথা ছিল মোস্তাফিজের। কিন্তু ম্যাচের আগে ওয়ার্ম আপের সময় পায়ে অস্বস্তি অনুভব করায় টসের ঠিক আগে তাকে বাদ দিয়ে শরীফুল ইসলামকে একাদশে নেয় বাংলাদেশ। পুরোপুরি ফিট না হওয়ায় দ্বিতীয় ওয়ানডেতেও একাদশের বাইরে ছিলেন মোস্তাফিজ। চট্টগ্রামে তৃতীয় ওয়ানডের আগের দিন সংবাদ সম্মেলনে পেস বোলিং কোচ শন টেইট বলেন, ‘আমার মতে মোস্তাফিজ শেষ ম্যাচের একাদশে জায়গা পাওয়ার বিবেচনায় রয়েছে। সে সম্ভবত ৩-৪ ওভার বোলিং অনুশীলন করেছে। আমি জানি না একাদশ বাছাইয়ে তাকে নিয়ে কী সিদ্ধান্ত নেয়া যাবে।’

অবশেষে তৃতীয় ম্যাচে নেমেই করলেন বাজিমাত। ৯ ওভার বল করে দুই মেডেনে ৪৩ রান খরচায় নিলেন ৫ উইকেট। ওয়ানডেতে ষষ্ঠবারের মতো ৫ উইকেট নিলেন তিনি। তাছাড়া চট্টগ্রামে কোনো পেসারের এই প্রথম ফাইফার। তিনি একে একে ফেরান হেনরি নিকোলাস (৪), নিক কেলি (৫৯), নাথান স্মিথ (২), লেনক্স (২) ও উইল ও‘রুকিকে (১)। মিরাজ ফক্সক্রফটের ক্যাচ মিস না করলে আরো একটি উইকেট যোগ হতো নড়াইল এক্সপ্রেসের ঝুলিতে।

নাজমুল হোসেন শান্ত। পারফরম্যান্সের গ্রাফে জোয়ার ভাটার এক নাম। এক অঙ্কের ঘরে যেমন আউট হয়েছেন, তেমনি দলের জয়ে কার্যকর ইনিংসও খেলেছেন। তবে দোষটা ছিল, দারুণ শুরু করেও বেশির ভাগ সময় ইনিংস বড় করতে পারছিলেন না। অবশেষে গতকাল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপে তৃতীয় ওয়ানডেতে সেঞ্চুরির দেখা পেয়েছেন। তাতে ফুরোল তাঁর ৭৭১ দিনের অপো। আগের দুই ম্যাচের প্রথমটিতে ০ এবং দ্বিতীয়টিতে ৫০* রান করেন।

ওয়ানডেতে সবশেষ শান্ত সেঞ্চুরি পেয়েছিলেন এই চট্টগ্রামেই। ২০২৪ সালের ১৩ মার্চ শ্রীলঙ্কার বিপে ১২৯ বলে ১২২ রানের ইনিংস খেলে বাংলাদেশকে জিতিয়ে ম্যাচসেরা হয়েছিলেন। বাংলাদেশের বাঁ হাতি ব্যাটার তখন ছিলেন অধিনায়ক। ২৫ মাস পর গতকাল শান্ত সেঞ্চুরি পেয়েছেন খেলোয়াড় হিসেবে। ওয়ানডেতে এটা তার চতুর্থ সেঞ্চুরি।

কিউইদের বিপক্ষে সাইফ, তামিম, সৌম্যর বিদায়ে বাংলাদেশের স্কোর যখন ৮.৩ ওভারে ৩ উইকেটে ৩২ রান। তখন চাপ সামলে লিটন দাসের সাথে ধীরস্থিরভাবে এগোতে শান্ত। ১২তম ওয়ানডে ফিফটি তুলতে শান্তর লেগেছে ৭০ বল। ফিফটির পর বাংলাদেশের বাঁ হাতি ব্যাটার হাত খুলে খেলেছেন। স্ট্রাইক রোটেটের পাশাপাশি বাজে বলগুলোকে বাউন্ডারিতে পাঠিয়েছেন। ১১৪ বলে তুলে নিয়েছেন চতুর্থ ওয়ানডে সেঞ্চুরি। দুই বছর পর আবারো সেঞ্চুরির দেখা পেলেন নাজমুল হোসেন শান্ত। বিদায় নেয়ার আগে ১১৯ বলে করেন ১০৫ রান, হাঁকান ৯টি চার ও দু’টি ছক্কা।

অন্য দিকে দারুণ ইনিংস খেলেছেন লিটন দাসও। শান্তর সাথে গড়ে তোলেন গুরুত্বপূর্ণ জুটি। চতুর্থ উইকেটে এই দু’জন মিলে যোগ করেন ১৬০ রান, যা ম্যাচের গতিপথ অনেকটাই বদলে দেয়। তবে ইনিংস বড় করতে পারেননি লিটন। বাঁ হাতি স্পিনার জেডেন লেনক্সের বলে কাভারের দিকে খেলতে গিয়ে টাইমিং মিস করেন তিনি এবং বোল্ড হয়ে ফিরে যান। আউট হওয়ার আগে একটি ছক্কা ও তিনটি চারে ৯১ বলে ৭৬ রান করেন লিটন।

লিটনকে নিয়ে শান্তর গড়া ১৬০ রানের পার্টনারশিপ দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপে রেকর্ড। সার্বিকভাবে নিউজিল্যান্ডের বিপে যা দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটি। আর শান্ত আন্তর্জাতিক ক্রিকেটে ১৩ সেঞ্চুরি নিয়ে স্পর্শ করেছেন মুমিনুল হককে। ২৫টি সেঞ্চুরি নিয়ে এই তালিকায় সবার ওপরে আছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।