বিএমইউতে টিচিং মেথডলোজি অ্যান্ড অ্যাসেসমেন্টবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
Printed Edition
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) শহীদ ডা: মিল্টন হলে রোববার সকালে ইনস্টিটিউশনাল কোয়ালিটি ইস্যুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে শুরু হয়েছে ‘টিচিং মেথডলোজি অ্যান্ড অ্যাসেসমেন্ট ফর ফ্যাকাল্টি মেম্বারস অব বিএমইউ’ বিষয়ে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বিএমইউর ভিসি অধ্যাপক ডা: এফ এম সিদ্দিকী।
প্রশিক্ষণ কর্মশালায় আউটকাম বেইসড এডুকেশন বিষয়ে মূল্যবান প্রবন্ধ উপস্থাপন করেন বিএমডিসির সভাপতি অধ্যাপক ডা: মো: সাইফুল ইসলাম। ইফেকটিভ টিচিং অব লারনিং বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন অধ্যাপক ডা: তাহমিনা বেগম। গ্রুফ ওয়ার্ক বিষয়ে আলোকপাত করেন ডা: মো: রাসেল আহমেদ খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএমইউর প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক ডা: মো: আবুল কালাম আজাদ, প্রোভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা: মো: মুজিবুর রহমান হাওলাদার, প্রোভিসি (একাডেমিক) অধ্যাপক ডা: মো: নজরুল ইসলাম।
সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক অধ্যাপক ডা: নূরুন নাহার খানম। সঞ্চালনা করেন অতিরিক্ত পরিচালক ডা: দীনে মুজাহিদ মো: ফারুক ওসমানী ও অতিরিক্ত পরিচালক ডা: আবু ছালেহ মো: আবু ওবায়দা। বিজ্ঞপ্তি