ব ই প্র কা শ না
Printed Edition
ছোটদের ফার্স্ট এইড
লেখক : ডা. হুমায়ুন কবীর হিমু
সম্পাদনায় : টিম ফোরসি
প্রচ্ছদ : সেলিম হোসেন সাজু
প্রকাশক : কাকাতুয়া
দাম : ২৫০ টাকা
মাঝে মাঝে রাস্তায় চলাফেরার সময় আমরা দেখি পথচারীর খিঁচুনি হচ্ছে। আমরা সবাই মিলে গোল হয়ে দেখতে থাকি। কেউ কেউ চামড়ার জুতা তার নাকে ধরি। দাঁত লেগে গেলে মুখে আঙুল দিয়ে দাঁত ছুটাতে যাই। এগুলো কোনোটিই কিন্তু বিজ্ঞানসম্মত নয়। আবহমানকাল ধরে এগুলো চলে আসছে। তাই আমরা করি।
খাবার খাওয়ার সময় শ্বাসনালীতে খাবার আটকে গিয়ে মারা যাওয়া কিন্তু বেশ সাধারণ ঘটনা। সে সময় মাথা ঠাণ্ডা রেখে প্রাথমিক চিকিৎসা দিতে পারলে মৃত্যু রোধ করা সম্ভব।
কেউ পানিতে ডুবে গেলে তাকে তুলে এনে মাথার চারপাশে ঘুরানো হয়। এতে ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। জরুরি চিকিৎসা শেখা থাকলে ডুবন্ত ব্যক্তিকে সাহায্য করা যায়।
এ বইটিতে প্রায় ৫০টির মতো জরুরি চিকিৎসা পদ্ধতি সম্বন্ধে আলোচনা করা হয়েছে। শিশুদের জন্য উপযোগী করে লেখা হয়েছে। সহজপাঠ্য বলে সহজেই শিশুরা জটিল চিকিৎসা পদ্ধতি শিখে ফেলতে পারবে। শিশুদের যদি জরুরি চিকিৎসা ব্যবস্থা শেখানো যায় তাহলে তারা জরুরি চিকিৎসার কুসংস্কারগুলো ভাঙতে পারবে। বিজ্ঞানসম্মত জরুরি চিকিৎসা পদ্ধতিগুলো জানা থাকলে শিশুরাই চিকিৎসক হিসেবে অনেকের প্রাণ রক্ষা করতে পারবে।
অমর একুশে বইমেলা ২০২৬-এ পাওয়া গেছে আমার প্রথম বই-ছোটদের ফার্স্ট এইড।
এই বইটি সবার ঘরে রাখা উচিত কিংবা থাকা উচিত ব্যাকপ্যাকে।
১১টি অধ্যায়ের এই বইটিতে তুলে ধরেছি ফার্স্ট এইড চিকিৎসার এ-টু-জেড।
বইটির প্রকাশক ঐতিহ্য প্রকাশনীর ছোটদের উইন্ডো-কাকাতুয়া।
ঠিক থাকতে টিকা
লেখক : ডা. আহাদ আদনান
‘ঠিক থাকতে টিকা’ বইটি শিশুদের টিকাদান সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য একটি সময়োপযোগী ও প্রয়োজনীয় উদ্যোগ। ডা. আহাদ আদনান অত্যন্ত সহজ ও বোধগম্য ভাষায় টিকার গুরুত্ব, টিকাদানের সঠিক সময়সূচি, টিকা নিয়ে প্রচলিত ভুল ধারণা এবং অভিভাবকদের সাধারণ উদ্বেগের বিষয়গুলো ব্যাখ্যা করেছেন। বৈজ্ঞানিক তথ্যের সাথে বাস্তব অভিজ্ঞতার সমন্বয় বইটিকে আরো বিশ্বাস ও পাঠযোগ্য করে তুলেছে।
বর্তমান সময়ে টিকা নিয়ে নানা বিভ্রান্তি ও ভ্রান্ত তথ্য ছড়িয়ে পড়ে, যার ফলে অনেক অভিভাবক দ্বিধায় ভোগেন। এই প্রেক্ষাপটে বইটি একটি নির্ভরযোগ্য দিকনির্দেশনা হিসেবে কাজ করতে পারে। এতে শিশুদের বিভিন্ন প্রতিরোধযোগ্য রোগ এবং সেই রোগ থেকে সুরক্ষায় টিকার ভূমিকা স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।
বিশেষ করে নতুন বাবা-মা, শিক্ষার্থী এবং সাধারণ পাঠকদের জন্য বইটি খুবই উপকারী। জনস্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং শিশুদের সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করার ক্ষেত্রে এ ধরনের বই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সহজ ভাষা, প্রয়োজনীয় তথ্য এবং বাস্তবমুখী উপস্থাপনার কারণে ‘ঠিক থাকতে টিকা’ বইটি নিঃসন্দেহে একটি মূল্যবান সংযোজন।