এসএসসি পরীক্ষার প্রস্তুতি : ইসলাম শিক্ষা

তৃতীয় অধ্যায় ইবাদাত

Printed Edition
syllbus-1
এসএসসি পরীক্ষার প্রস্তুতি : ইসলাম শিক্ষা

মুহাম্মদ মিজানুর রহমান

সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর

সুপ্রিয় এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। আজ তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের ‘তৃতীয় অধ্যায় : ইবাদাত’ থেকে আরো ৯টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।

২০। কিসের মাধ্যমে তাকওয়া অর্জিত হয়?

ক) হজ

খ) জাকাত

গ) সালাত

ঘ) সাওম

২১। জাকাত আদায় করা কী?

ক) সুন্নত

খ) ফরজ

গ) মুস্তাহাব

ঘ) ওয়াজিব

২২। নিজ আত্মীয়কে দান করলে একসাথে কয়টি কাজ হয়?

ক) ২টি খ) ৩টি

গ) ৪টি

ঘ) ৫টি

২৩। ‘মুরতাদ’ মানে-

ক) মুনাফিক

খ) মুশরিক

গ) মিথ্যাবাদী

ঘ) ইসলামচ্যুত

২৪। আল্লাহ ও রাসূলের আনুগত্য করা কী?

ক) সুন্নত

খ) ফরজ

গ) ওয়াজিব

ঘ) মুবাহ

২৫। কোন ইবাদাত পূর্ববর্তী উম্মতের ওপর ফরজ ছিল?

ক) নামাজ

খ) হজ

গ) সাওম

ঘ) জাকাত

২৬। ইমান ও কুফরের মধ্যে পার্থক্যকারী ইবাদাত কোনটি?

ক) হজ

খ) জিহাদ

গ) জাকাত

ঘ) সালাত

২৭। ইবাদাতের মূল লক্ষ্য কী?

ক) আল্লাহর আইন মেনে চলা

খ) জান্নাত লাভ করা

গ) আল্লাহর সন্তুষ্টি অর্জন

ঘ) রাসূল সা:-এর সন্তুষ্টি অর্জন

২৮। কোনটি বৃহত্তর জিহাদ?

ক) প্রকাশ্যে সংগ্রাম করা

খ) মুরতাদদের বিরুদ্ধে সংগ্রাম করা

গ) জাকাত অস্বীকারকারীদের বিরুদ্ধে সংগ্রাম করা

ঘ) কুপ্রবৃত্তির বিরুদ্ধে লড়াই করা

উত্তর : ২০. ঘ, ২১. খ, ২২. ক, ২৩. ঘ, ২৪. খ, ২৫. গ, ২৬. ঘ, ২৭. গ, ২৮. ঘ।