বিএমইউ এর ল্যাবরেটরি সার্ভিস অটোমেশন কার্যক্রম উদ্বোধন

Printed Edition

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় বিএমইউ-এর ল্যাবরেটরি সার্ভিস অটোমেশন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার মার্চ ২০২৬ ইং তারিখে শহীদ ডা: মিলন হলে প্রধান অতিথি হিসেবে এই কার্যক্রমের উদ্বোধন করেন বিএমইউর ভিসি অধ্যাপক ডা: মো: শাহিনুল আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা: মো: মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা: নাহরীন আখতার, রেজিস্ট্রার অধ্যাপক ডা: মো: নজরুল ইসলাম, আইটি সেলের সম্মানিত পরিচালক অধ্যাপক ডা: এ কে এম আখতারুজ্জামান, পূবালী ব্যাংক পিএলসির এমডি অ্যান্ড সিইও মোহাম্মদ আলী। সভাপতিত্ব করেন বিএমইউর বেসিক সাইন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদের ডিন ও ল্যাবরেটরি সার্ভিস পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ডা: সাইফ উল্লাহ মুন্সী। শুভেচ্ছা বক্তব্য রাখেন ও অটোমেশন কার্যক্রমের উপর প্রেজেনটেশন করেন বিএমইউর ল্যাবরেটরি সার্ভিস অটোমেশন কমিটির সভাপতি ও হেমাটোলজি বিভাগের অধ্যাপক ডা: আমীন লুৎফুল কবীর।

অনুষ্ঠানে বিএমইউর মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা: শামীম আহমেদ, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা: মো: ইব্রাহীম সিদ্দিক, মেডিক্যাল টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ডা: এম আবু হেনা চৌধুরী, এ্যানেসথেশিয়া, এ্যানালজেশিয়া অ্যান্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা: মো: মোস্তফা কামাল, ল্যাবরেটরি মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা: মো: সাইফুল ইসলাম, পরিচালক (অর্থ ও হিসাব) খন্দকার শফিকুল হাসান রতন, পরিচালক (মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগ) মো: মাসুদ রানা প্রমুখসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, বিভাগীয় চেয়ারম্যান ও অফিস প্রধানরা উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন বিএমইউর ল্যাবরেটরি সার্ভিস অটোমেশন কমিটির সদস্য সচিব ডা: এ এস এম নওরোজ। শহীদ ডা: মিলন হলে অনুষ্ঠান শেষে ভিসি অধ্যাপক ডা: মো: শাহিনুল আলম, ওপিডি-২ এ ফিতা কেটে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। ল্যাবরেটরি সার্ভিস অটোমেশন হওয়ায় রোগীরা একই স্থানে তার প্রয়োজনীয় টেস্টের টাকা জমা দিয়ে নিকটবর্তী কাউন্টারে স্যাম্পল দিতে পারবেন। এতে করে রোগীদের ভোগান্তি দূর হবে, দ্রুততম সময়ে রিপোর্ট প্রদান করা সম্ভব হবে এবং রোগীরা অনলাইনে তার রিপোর্ট দেখতে পাবেন।

ভিসি ডা: মো: শাহিনুল আলম বলেন, পৃথিবী অনেক দূর এগিয়েছে। সেভাবেই এগিয়ে যেতে হবে। সেবার গুণগত মান বৃদ্ধি করতে হবে। ল্যাবরেটরি সার্ভিস অটোমেশন একটি অপরিহার্য বিষয়। বিজ্ঞপ্তি।