বিজিএফসিএলের ৭০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Printed Edition

বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটিডের (বিজিএফসিএল) ৭০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং সাবেক সচিব মোহাম্মাদ মহসীনের সভাপতিত্বে বুধবার পেট্রোবাংলা, ঢাকা অনুষ্ঠিত হয়। সভায় শেয়ারহোল্ডার হিসেবে পেট্রোবাংলার চেয়ারম্যান মো: রেজানুর রহমান ও পেট্রোবাংলার সার্বক্ষণিক পরিচালকরা ও সচিব, কোম্পানির পরিচালনা পর্ষদের পরিচালকরা এবং বিজিএফসিএলের ব্যবস্থাপনা ও মহাব্যবস্থাপকরা অংশগ্রহণ করেন।

সভায় জানানো হয় ২০২৪-২৫ অর্থবছরে কোম্পানির করপূর্ব মুনাফা হয়েছে ১৫৫.১৬ কোটি টাকা। কোম্পানি আলোচ্য অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ডসহ সরকারি কোষাগারে ভ্যাট, ইনকাম ট্যাক্স, লভ্যাংশ ও ডিএসএল বাবদ ১০৮৩.৮৮ কোটি টাকা জমাপ্রদান করেছে। কোম্পনি ২০২৪-২৫ অর্থবছরে পেট্রোবাংলার মাধ্যমে সরকারকে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ (অগ্রিম) হিসেবে ১০ কোটি টাকা পরিশোধ করা হয়েছে , যা পরিশোধিত মূলধনের ০.৯৬%। উল্লেখ্য, চলতি অর্থবছরের পরিশোধিত লভ্যাংাশ কর পরবর্তী নিট মুনাফার ১২.৯৮% এবং শেয়ারপ্রতি আয় ০.৭৮ টাকা। বিজ্ঞপ্তি।