রাবিতে শরিফ ওসমান হাদি স্মরণে আলোচনা ও নিবেদিত কবিতা পাঠ

Printed Edition
3rd-6
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ওসমান হাদি স্মরণে আলোচনা সভায় অতিথিরা : নয়া দিগন্ত

জুলাই বিপ্লবের আকাক্সক্ষা ধারণ করে ওসমান হাদি হয়ে ওঠেন বাংলাদেশের কণ্ঠস্বর, কাজী নজরুল ইসলামের মানসপুত্র, বিদ্রোহী সন্তান। মাত্র ৩২ বছর বয়সে তার কণ্ঠস্বর বাংলাদেশের সীমানা পেরিয়ে ছড়িয়ে পড়ল বিশ্বময়। ওসমান হাদি এখন একটি আদর্শিক বিদ্রোহের প্রতীক। ইনকিলাব মঞ্চ প্রতিষ্ঠার মাধ্যমে তিনি বাংলাদেশের গণমানুষের মুক্তির জন্য বিশ্বাসী সংস্কৃতি বিকাশের চেষ্টা করেছেন। গতকাল বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাবির শহীদ বুদ্ধিজীবী চত্বরে পরিচয় সংস্কৃতি সংসদ রাজশাহী এবং শব্দকলা, রাজশাহী বিশ্ববিদ্যালয় যৌথভাবে আয়োজিত শহীদ শরিফ ওসমান হাদি স্মরণে আলোচনা ও নিবেদিত কবিতা পাঠ অনুষ্ঠানে বক্তারা এ সব কথা বলেন।

পরিচয় সংস্কৃতি সংসদের সভাপতি কবি ও গবেষক প্রফেসর ড. মাহফুজুর রহমান আখন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সাবেক ভিসি রাবি শিক্ষক প্রফেসর ইমেরিটাস ড. এ কে এম আজহারুল ইসলাম।

কবি ও গবেষক ড. ফজলুল হক তুহিনের উপস্থাপনায় নিবেদিত কবিতা পাঠ করেন- কবি এরফান আলী এনাফ, কবি ও গবেষক ড. বিশ্বাস আমিন, জোহরুল ইসলাম, ড. মঞ্জিলা শরীফ, মাহফুল আখতার, সানারুল ইসলাম বাহার, সেলিম আল সাঈদ, শোয়েব আলী, সুফিয়া ডেইজি, ফারহানা শরমিন জেনী, আবদুর রাজ্জাক রিপন, রাকিবুল ইসলাম, চঞ্চল রহমান, নাট্যশিল্পী আবদুল ওয়াদুদ, সাকিব সরকার, সরকার নজরুল ইসলাম প্রমুখ।