ঝালকাঠিতে বিএনপির মনোনয়ন পেলেন জামাল ও ইলেন ভুট্টো
Printed Edition
ঝালকাঠি থেকে প্রতিনিধি
ঝালকাঠির দুইটি আসনে বিএনপি থেকে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন রফিকুল ইসলাম জামাল ও ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার দুপুরে এ মনোনয়ন চূড়ান্ত করেন।
ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল এবং ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে বিএনপি মনোনীত সাবেক এমপি ইসরাত সুলতানা ইলেন ভুট্টো মনোনয়ন পেয়েছেন। তারা পৃথকভাবে এ দু’টি আসনে দলের হয়ে লড়বেন।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্মবিষয়ক সম্পাদক পদে মো: রফিকুল ইসলাম জামাল ঝালকাঠি জেলা বিএনপির সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি দলকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলেও ঘোষণাপত্রে বলা হয়।
ঝালকাঠি-২ (ঝালকাঠি সদর-নলছিটি) আসনে বিএনপি প্রার্থী সাবেক সংসদ সদস্য মরহুম জুলফিকার আলী ভুট্টোর স্ত্রী এবং বিএনপির সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টোকে মনোনয়ন দেয়ায় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ, উদ্দীপনা, প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।